সোমবার দুপুরে তাদের নিজ নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কর্মকর্তারা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক সুপার ও বর্তমানে কুমিল্লার বুড়িচং উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক এসএএস ও বর্তমানে কুমিল্লার সদর দক্ষিল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারী।
মোখলেছুর রহমান নোয়াখালীর চাটখিল উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও বিল্লাল হোসেন পাটোয়ারী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রামের এরশাদ হোসেন পাটেয়ারীর ছেলে।
দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংক ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ২২ জন কর্মকর্তা মিলে পেনশনারদের ১৬ কোটি ৬ লাখ দুই হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, আসামিদের দুদক কুমিল্লা কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
/এবি/
আরও পড়ুন
কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত