বান্দরবানে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মো. ইয়াছিন ও ঈমাম হোসেন নামে দুই ইয়াবা পাচারকারি রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার রাতে  নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে ঘোনার পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে দুটি জগে লুকিয়ে আনা ১৫ হাজার পিস ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এসময় কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং উত্তর পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. ইয়াছিন ও একই থানার লেদা শরণার্থী শিবিরের মোঃ কামাল হোসেনের ছেলে ঈমান হোসেন কে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যছড়ি থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা কয়েছে।

 আরও পড়তে পারেন : কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত