নোয়াখালী জেলা শহর মাইজদীর যানজট নিরসন ও ফুটপাত দিয়ে জনসধারণের চলাচল নিশ্চিত করতে রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার প্রথম দফায় সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সড়কের দুই পাশের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের কার্যালয়, পরিবহন কাউন্টার ও সাইনবোর্ডও উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বড় মসজিদ মোড় থেকে দত্তের হাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে।
- অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার
- পাকিস্তানের হাসপাতালে হামলায় ইমেইলে তালেবান, আমাক-এ আইএসের দায় স্বীকার
/এমও/