তিন পার্বত্য জেলায় বুধবার ডাকা হরতালের সমর্থনে মিছিল

Rangamati Hartal piccপার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনীকে ‘বিতর্কিত’ ও ‘বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম থেকে তাড়ানোর অপকৌশলে সহায়ক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বুধবার (১০ আগস্ট) ডাকা হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে হরতাল আহ্বানকারী ৫ বাঙালি সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কাঁঠালতলি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হরতালের সমর্থনে এবং কমিশন আইন সংশোধন বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য গণ শ্রমিক পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা অংশ  নেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা, দাবি মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবিতে গত ২ আগস্ট তিন পার্বত্য জেলায় হরতালের ঘোষণা দেয় পাঁচ পার্বত্য বাঙালি সংগঠন। 

আরও পড়ুন:
‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’

/বিটি/