তার কাছ থেকে দুটি অটো পিস্তল,একটি এলজি, একটি রাইফেল, এক সেট পোশাক, ১০ রাউন্ড পিস্তলের গুলি,৮ রাউন্ড রাইফেলের গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলিম চৌধুরীর নেতৃত্বে একটি টিম বাঘাইছড়ির শিজকমুখে নির্ভিক চাকমার বাড়িতে অভিযান চালিয়ে ওইসব অস্ত্রসহ নির্ভিক চাকমাকে আটক করে। আটককৃত নির্ভিক চাকমা,সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ওই এলাকার একজন চাঁদা সংগ্রহকারী সশস্ত্র সদস্য বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। আটক নির্ভিক চাকমাকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:
তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে
সাখাওয়াতের মৃত্যুদণ্ড, বাকি সাতজনের আমৃত্যু কারাদণ্ড
/বিটি/