লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নতুন ভবন উচ্ছেদ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নতুন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আইনজীবী সমিতির নতুন ভবন উচ্ছেদজানা গেছে, অবৈধ জায়গায় ভবন নির্মাণ করায় গত ২৫ জুলাই হাইকোর্ট এ ভবন ভেঙে ফেলার আদেশ দেন। গণপূর্তের জায়গায় অনুমতি ছাড়াই লক্ষ্মীপুর আইনজীবী সমিতি বহুতল ভবন নির্মাণের কাজ শুর করে গত বছরের নভেম্বর মাসে। ভবন নির্মাণকে কেন্দ্র করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় এক সপ্তাহ কোর্ট বর্জন করেছিলেন।

এই নিয়ে ঢাকার একজন আইনজীবী হাইকোর্ট একটি রিট দায়ের করেন। সেই রিটের শুনানিতে গত ২৫ জুলাই হাইকোর্টের আপিল বিভাগ লক্ষ্মীপুর আইনজীবী সমিতিকে নিজস্ব খরচে এই ভবন ভাঙার নির্দেশ দেয়। পাশাপাশি লক্ষ্মীপুর জেলা প্রশাসককেও এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার আদেশ দেন।

লক্ষ্মীপুর জেলার র্নিবাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, হাইকোর্টের আপিল বিভাগের আদেশে আমরা কাজ করছি।

আরও পড়ুন: ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত কোটালীপাড়া

/এমও/