প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করে যেতে হবে। এসময় এগিয়ে যেতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সাংগঠনিক সম্পাদক।
বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, নাইক্ষ্যংছড়ি ৩২ বিজিবির অধিনায়ক কর্নেল আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগ নেতা কাজল কান্তি দাস, লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আরও পড়ুন: দেশে কোনও জঙ্গি সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
/এমও/