কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

গ্রেফতারকুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা যুবক ওই গ্রামের মোকাররম আলীর ছেলে মনির হোসেন (৩০)।
র‌্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে জানা যায় রাধানগর গ্রামে মনির হোসেনের বাড়িতে অস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরির একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ২টি গুলি ও ৬টি পটকা উদ্ধার করা হয়। গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঝিনাইদহে এমপি আনারসহ তিন জনকে হত্যার হুমকি দিয়ে জেএমবির চিঠি


/এমও/