৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

ইয়াবা উদ্ধারচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি থেকে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের (পশ্চিমাঞ্চল) লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, কোস্ট গার্ডের সদস্যরা সকালে ভাটিয়ারি এলাকার একটি চেকপোস্টে সিএনজি চালিত একটি অটোরিকশাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ড সদস্যদের দেখেই তখন অটোরিকশায় থাকা এক যাত্রী গাড়ি থেকে নেমে একটি ব্যাগ নিয়ে দৌড় দেয়।
তিনি আরও জানান, কর্তব্যরত কোস্ট গার্ড সদস্যরা তখন ওই ব্যক্তির পিছু নেয়। এক পর্যায়ে ব্যাগ ফেলে রেখেই ওই ব্যক্তিটি পালিয়ে যায়। পরে ওই ব্যাগে এই বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ‘চোখের সামনে সন্তানের নির্মম মৃত্যু দেখেছি’
/এমও/এপিএইচ/