কুমিল্লায় সন্তানসহ স্ত্রী হত্যার ঘটনায় মামলা

 

 

 

কুমিল্লাকুমিল্লার হাউজিং এস্টেটে নাসিমা আক্তার ও তার ছেলে নাফিস হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাতে প্রধান আসামি করা হয়েছে নাসিমার স্বামী নাজমুল হাসানকে। আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকেও। সোমবার মামলাটি করেন নাসিমার বাবা খলিলুর রহমান। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার রাতে কুমিল্লার সদর উপজেলার হাউজিং এস্টেটের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে নাফিসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার কাদবা দেউড়া গ্রামে। স্বামীর বাড়ি কুমিল্লার চান্দিনায়।

পুলিশের ধারণা, গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তাদের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। নাসিমার স্বামী নাজমুল পলাতক রয়েছেন।

/এআরএল/

আরও পড়ুন: 

কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া