এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ হোসেন নিশ্চিত করে জানান, মঙ্গলবার নির্যাতিত মেয়ের মা বিষয়টি জানাতে ইউপি অফিসে এসেছিলেন। তাকে থানায় এই ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও নির্যাতিত পরিবার সূত্র জানায়, সাবেক চর গোপালগাঁও গ্রামের মো. মোস্তফার ছেলে ওমর ফারুক দীর্ঘদিন একই এলাকার এক প্রবাসীর মেয়েকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। সে চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। একপর্যায়ে কিছুদিন আগে মেয়েটিকে একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ওমর। ঘটনাটি কাউকে না জানাতে ভিডিও প্রকাশসহ নানা ধরনের হুমকি-ধমকি দেয় সে। পরে ওইদিন রাতেই মেয়েটির মায়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ওমর।
এর আগে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামকে জানালে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করবে বলে সময় ক্ষেপণ করে।
সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নাশকতার মামলায় জামায়াতের নারী রোকন কারাগারে
/এআর/