বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ (কউক) এর নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারে প্রচুর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর পর পঞ্চম উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ (কউক) যাত্রা শুরু করলো।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামুর এমপি সাইমুম সরোয়ার কমল, উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরী, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলার সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: আলীকদমে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই
/এআর/