চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্য গ্রেফতার


ctg 2

চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ আহমেদ রিপন (২৭), ইমরান (২৬) ও আহমেদ হোসেন রনি (২১)। এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। রনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ফরহাদকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী, ইমরানকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা ও রনিকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার সকাল ১০টায় সিএমপি হেড কোয়ার্টারে ডিসি মারুফ হোসেন সংবাদ সম্মেলন করেন।

জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম তিনি জানান, তারা তিনজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ,  তিনটি মোবাইল ও ১৩টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। দলের পরিকল্পনা ও সাংগঠনিক কাজ জোরদার করতে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে বৈঠক করে আসছিল।

/বিটি/