রবিবার বিকালে নগরীর মুসলিম হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ শে আগস্টের আলোচনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,চট্টগ্রামবাসী কর্ণফুলী টানেল নিয়ে উদ্বিগ্ন ছিল কিন্তু এখন আর থাকতে হবে না। এটি নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রাস্তার দুরুত্ব কমে আসবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাবিতে ২১ আগস্টের কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হট্টগোল
/এআর/