এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-কলকাতা রুটে বিলাসবহুল বাস সার্ভিস চালু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মানুষও এর সুফল পাবে। তিনি রয়েল কোচ সার্ভিসের কর্তৃপক্ষকে সেবার মান ধরে রাখার পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভাল আচরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, রয়েল বাসের স্বত্বাধিকারী সঞ্জয় কুমার কুন্ড প্রমুখ।
অনুষ্ঠানে রয়েল কোচ সার্ভিস এর পরিচালক ওবায়েদ হোসেন লিংকন জানান, প্রতিদিন সকালে ও দুপুরে রয়েল কোচ সার্ভিস পরিবহনের দুইটি বাস ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস টার্মিনাল থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে কলকাতা থেকেও দুটি বাস ঢাকা হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসবে।
তিনি আরও জানান, প্রতিটি বাসে আসন সংখ্যা থাকবে ৩৪টি। কলকাতা যাওয়ার পথে ঢাকা থেকে যাত্রী উঠানো হবে। যাত্রী প্রতি ১৬০০ থেকে ১৮০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: ১০ বছরেও বাস্তবায়ন হয়নি চুক্তি
/বিটি/