অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের ঘটনায় গত ২৩ আগস্ট ১০ সদস্যের তদন্ত কমিটি করে বিসিআইসি। বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। শওকত চৌধুরী বলেন, ‘আমরা বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিতে পারিনি। আশা করছি, শনিবার (২৭ আগস্ট) জমা দিতে পারবো।’
উল্লেখ্য, রবিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ড্যাপ (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও বিসিআইসির পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর কারখানাটি উৎপাদন শুরু করে।
/এআরএল/
আরও পড়ুন: