ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো শোলাবাড়ী গ্রামের কামাল মিয়ার ছেলে এমরান হোসেন (৭), মেয়ে তাহমিনা (৫) ও ভাগ্নে আমানউল্লাহ (৫)। 

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করীম জানান,খেলতে খেলতে ওই তিন শিশু বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তিন শিশুর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম জানান, বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তিন শিশুর লাশ দাফন করা হয়েছে।  

/বিটি/