লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Accident-Motive-02লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  আহত হয়েছে আরও পাঁচ অটোরিকশা যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা যাত্রী নাজমা আক্তার ও চালক রুস্তম আলী (২৮)।নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে এবং স্থানীয় বেঙ্গল সু ইন্ডাস্ট্রির শ্রমিক। অটোরিকশাচালক রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে।  

আহতরা হলেন ফেন্সী, জহির, কুলসুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ও আহত পারভীন আক্তার জানান, রায়পুর থেকে ছেড়ে আসা দ্রুত বেগের ঢাকাগামী বাস ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব, ১৪-৩৪৯৭) ও দালাল বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশা (লক্ষ্মীপুর-থ, ১১-৫৪৮৬) রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রুস্তম ও যাত্রী নাজমা আক্তারের মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: 

শ্বশুরবাড়ির নির্যাতনে মুমূর্ষু অ্যানি এখন হাসপাতালে
মীর কাসেমের ফাঁসির রায় বহাল

/বিটি/