বিরাসার এলাকা ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাদল মিয়া জানান, শনিবার রাতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে বিরাসার গ্রামের কাশেম মাস্টারের পক্ষের এক যুবক একই এলাকার ইয়াছিন মিয়ার পক্ষের অপর এক যুবককে মারধর করে। এ ঘটনার পর উভয়পক্ষের লোকজনের মধ্যে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে রবিবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা আব্দুল হকের বাড়ির গ্যাসের লাইন কেটে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার দায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
৩৭ বছরে সুন্দরবন হারিয়েছে ১৪৪ বর্গকিলোমিটার!
/বিটি/