প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজের পাশের মাঠে মীর কাসেমের গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিহত করার ঘোষণা দেন। এরপর দুপুর ২টার দিকে বটতলীতে ‘ঝটিকা’ জানাজা নামাজ আদায় করেন জামাত-শিবিরের নেতাকর্মীরা। নামাজে চট্টগ্রাম (দক্ষিণ) জামায়াতের আমির জাফর সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, চট্টগ্রাম (উত্তর) শিবিরের সভাপতি সালাউদ্দিন মাহমুদ ও দক্ষিণের সভাপতি আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
কোতোয়ালি সার্কেলের সহকারি কমিশনার (এসি) কাজী আব্দুর রহিম জানান, গায়েবানা জানাজার জন্য জামায়াত-শিবিরের পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।
আরও পড়ুন:
৩৭ বছরে সুন্দরবন হারিয়েছে ১৪৪ বর্গকিলোমিটার!
/এআরএল/