লক্ষ্মীপুরে পুরস্কৃত হলেন ১২ গ্রাম পুলিশ

লক্ষ্মীপুরকৃতিত্বপূর্ণ অবদানের জন্য লক্ষ্মীপুর জেলার ৬টি থানার ১২জন গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে।  রবিবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে গ্রাম পুলিশদের নিয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী উদ্বুদ্ধকরণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।
সভায় পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহনেওয়াজ, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, রামগতি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল আলম প্রমুখ।
বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত লক্ষ্মীপুর দেখতে গ্রাম পুলিশদের ভূমিকা তুলে ধরেন।

সভা শেষে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন ওয়ার্ডের ১২ জন গ্রাম পুলিশকে তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরুস্কৃত করেন।

/এমএসএম/আপ-এআর/