ফেনীতে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

ফেনীফেনী সদরের বালিগাঁতে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য ও যুবলীগকর্মী জয়নাল আবেদীন (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলার বালিগাঁও ইউপির মধুআইয়া গ্রামের হেক্কার দোকান নামক স্থানে মঙ্গলবার রাত নয়টার সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় । তবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেনশীল নিহত জয়নাল আবেদীন সংগঠনের সক্রীয় কর্মী দাবি করে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা রাজনৈতিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার বলেন, ‘সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাদের দলীয় প্রতিপক্ষের গুলিতে জয়নাল মারা গেছে।’

/এআর/