ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

B.bariaকুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় যাত্রীবাহি বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, সরাইল উপজেলা কালিকচ্চ গ্রামের মুসলিম লস্কর (২৯) ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটির আরিফ মিয়া (২০)। আহতরা হলেন নূর আলম, তাহসিনা বেগম ও সুকুমার সাহা।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বিকালে দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজিকে আটক করেছে। এ ঘটনায় হাইওয়ে মামলার প্রস্তুতি চলছে।
/এমও/