বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এই ধরনের কোনও সংবাদ তাদের জানা নেই।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জেলা শহরের সাঙ্গু নদীতে গোসল করতে নামলে ডুবে গিয়ে মংথুইর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে।
মংথুইর বাড়ি রুমা উপজেলার ময়ু পাড়ায়। সে শহরের ক্যাচিংপাড়ায় দীর্ঘ আট বছর ধরে বসবাস করছে।
/এনএস/