চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

অগ্নিকাণ্ডচট্টগ্রামের হালিশহরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও মেয়েশিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নিহতরা হলেন, ফাতেমা বেগম ও তার সন্তান মারজান (৩)। ফাতেমা বেগমের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল পৌনে ৯টার দিকে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলেই ফাতেমা বেগম ও মারজানের মৃত্যু হয়।’ তিনি জানান, আগুনে ১২টি দোকান ও ১০টি ঘর পুড়ে গেছে।

/এআরএল/

আরও পড়ুন: 

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন এরশাদ! (ভিডিওসহ)