আবদুল গনি কুমিল্লা সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার কানু জানান,দুপুরে স্থানীয়রা আবদুল গনির লাশ দোকানের ভেতর দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, সোমবার রাতের কোনও এক সময় তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সজল কুমার কানু।
আরও পড়ুন ঈদের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
/এমডিপি/