গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ওবায়দুল কাদের

মতবিনিময় সভয় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের কোনও সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকালে জেলার কোম্পানীগঞ্জে নিজ নির্বাচনি এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের কোনও সংশ্লিষ্টতা নেই। যারা গণতন্ত্রের সঙ্গে উগ্রবাদ ও জঙ্গিবাদের সংযোগ আবিষ্কার করছেন, তারা ভুল করছেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি নাশকতা করে আন্দোলনে ব্যর্থ হয়ে প্রেসব্রিফিং নির্ভর রাজনীতি করছে।’

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল , বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা  ও কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হানসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচকে/

পড়ুন: কুমিল্লায় ব্যবসায়ীর লাশ উদ্ধার