ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

Accident -1ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা আসছিল। পথে বৈশামোড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা পরিবহনের বাসটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর মিতালী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জের মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেন।  

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের টিমলিডার মো.রফিকুল ইসলাম জানান, আহত যাত্রীদের হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।   

আরও পড়ুন খুলনায় পুকুর থেকে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

/এমডিপি/