কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহতের পরিচয় মিলেছে

বিধ্বস্ত হেলিকপ্টারক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়ে আসা হেলিকপ্টারটি ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৫)।
নিহতের পরিচয় নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত।
সাধন জানান, নিহত শাহ আলম ঈগল অ্যাজেন্সি নামে এক বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা।
হেলিকপ্টার বিধ্বস্তে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচজন। নিহতসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
শাহ আলম ছাড়া পরিচয় পাওয়া বাকি দুইজন হলেন শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম। 
এর আগে, শুক্রবার সকাল ১০টায় ইনানি থেকে ফেরার পথে উখিয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহ আলম নিহত সহ চারজন আহত হন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা অ্যাভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার সুলতান আহমদ সিরাজী বাংলা ট্রিবিউনকে জানান নিহত শাহ আলম ছাড়া আরও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

/এইচকে/

পড়ুন: বিধ্বস্ত হেলিকপ্টারটির ভিডিও

পড়ুন: সাকিবের কক্সবাজার ভ্রমণ বিষয়ে কিছুই জানতো না বিসিবি!