কুমিল্লাকুমিল্লার লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়। রবিবার সকালের এ ঘটনায় মারজান বেগম নিশু নামে এক নারীর (৩২) স্বামী আনোয়ারুল কবির সোহাগ (৪০) ও তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪) মারা যান। আহত অন্তঃসত্ত্বা নিশুকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় সিজারের মাধ্যমে তিনি মৃত সন্তানের জন্ম দেন। নিশু জানেন না তার পরিবারের সব সদস্য চলে গেছেন না ফেরার দেশে।
হাসপাতালের গাইনি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিলদার সুলতানা স্বপ্না বলেন, ‘নিশুকে হাসপাতালে আনা হলে দেখলাম তার পেটে প্রচণ্ড ব্যথা। তারপর তাকে পরীক্ষা করে সিজার করলে তিনি একটি মৃত মেয়ে সন্তানের জন্ম দেন। তবে রোগীর অবস্থা এখন ভালো।’
আরও পড়ুন:
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫
/বিটি/