দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনী সদরের লালপোল এলাকার মহিউচ্চুন্নাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম ও রিয়াজ। তাদের বাড়ি মাদারীপুর জেলায়। আসামিরা বর্তমানে পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ফেনীর আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৬ সালের ৮ জুন ফেনী সদরের লালপোলের মহিউচ্চুন্নাহ ক্যাডেট মাদ্রাসার ছাত্র বদর উদ্দিন হায়দারকে ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ১৫ জুন ফেনী মডেল থানায় অপহরণের মামলা করেন ওই ছাত্রের বড় ভাই জিয়া উদ্দিন হায়দার । পরে ২২ জুন ঢাকার মহাখালী থেকে বদর উদ্দিনকে উদ্ধার করে র্যাব। উদ্ধার মাদ্রাসা ছাত্র বদরের তথ্যের ভিত্তিতে দায়ের মামলায় চারজনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। আদালত দীর্ঘদিন শুনানি শেষে আজ এ রায় দেন।
আরও পড়ুন:
ইয়াবা হাতে আটক হলেন এমপি লিটনের শ্যালকসহ চারজন
/বিটি/