বাঞ্ছারামপুরে ক্রিকেটার আশরাফুলের বাবার দাফন সম্পন্ন

বাবার সঙ্গে আশরাফুলব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবা ও বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সোনালীর (৭০) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় আশরাফুলের নিজ গ্রামের মানিকপুর হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল মতিন গতকাল সোমবার রাত ১টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে আব্দুল মতিন ক্রিকেটার আশরাফুলসহ পাঁচ ছেলে ও এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযায় বাঞ্ছারামপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  দুধ মিয়া মাস্টার, হোমনা উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল, আলী আকবর, আব্দুল করিম, বাবুল মোল্লাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাযায় বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার লোক অংশ গ্রহণ করেন। এর আগে সকাল ৯টায় ঢাকার রামপুরা বনশ্রীতে আব্দুল মতিনের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

/এআর/