নর্থ ইস্ট কানেক্টিভিটি সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী

আমির হোসেন আমুতৃতীয় নর্থ ইস্ট কানেক্টিভিটি সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের আগরতলায় পৌঁছেছেন। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগর তলায় পৌঁছান তিনি।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার আগে সন্ধ্যায় আখাউড়া সীমান্তের শুন্য রেখায় দুই দেশের পতাকা নামানোর দৃশ্য পরিদর্শন করেন শিল্পমন্ত্রী। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আখাউড়া সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ত্রিপুরায় ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রসারের লক্ষ্যে ভারত-বাংলাদেশ দুই দেশের সড়ক-নৌপথ-রেলপথে কানেক্টিভিটি নিয়ে আলোচনা

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ এই সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

আরও পড়ুন- 

আঞ্চলিক সন্ত্রাস নির্মূলে সরকার সফল: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রাজউকের টাকায় ৩৫ জনের বিদেশ সফরের আয়োজন

/এফএস/