নিহতরা হলেন, ছনখোলা পাড়া এলাকার শারমিন আকতার (৩০) ও তার প্রেমিক একই এলাকার মো. ইলিয়াছ প্রকাশ কালাচান (২০)।
নিহতদের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম জানান, প্রায় ১২ বছর আগে ওই এলাকার ফরিদুল আলমের সঙ্গে শারমিন আকতারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেমেয়ে আছে। আট বছর আগে বিদেশে যান ফরিদুল আলম। এর মধ্যে বছর তিনেক আগে শারমিন আকতার পাশের বাড়ির ইলিয়াছের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি শারমিনের স্বামীসহ তাদের পরিবারে জানাজানি হয়ে যায়।
স্বজনদের ভাষ্য, স্বামী দেশে আসার আগেই প্রেমিককে বিয়ে করে করার জন্য মরিয়া হয়ে উঠে শারমিন। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক ইলিয়াছ। এই অভিমানে প্রেমিককে আত্মহত্যার হুমকি দেয় শারমিন। এরপর রাতেই ঘরের চালার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন শারমিন। এই খবর পেয়ে ভোরে নিজের ঘরের আত্মহত্যা করেন ইলিয়াছ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি বাবুল চন্দ্র বণিক।
/এমডিপি/