ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী ইয়াকুব আলীর বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।
/বিটি/