মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শাহীনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী ও জহিরুলসহ ৯ বন্ধু মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে। পরে লুটের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে রিপনকে হত্যা করা হয়।
ওসি আরও জানান, অপু ও জহিরুলসহ বাকিরা মূলত পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অনেকের নাম তারা আদালতে প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তদের নাম-পরিচয় প্রকাশ করা যাবে না।
২০১৫ সালের জানুয়ারি মাসে রামপুর রাস্তার মাথায় স্টার লাইন গ্রুপের গাড়িতে হামলা চালিয়ে ছিনতাই হওয়া দুই লাখ টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা পুলিশ অপুর কাছ থেকে উদ্ধার করে।
উল্লেখ্য , বুধবার রাতে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে শহরের রামপুর এলাকার বাসা থেকে কলেজ ছাত্র রিপন হাওলাদারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপনের বাবা সেন্টু হাওলাদার বাদী হয়ে অপু ও জহিরুলসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং ২-৩জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
/ এইচকে/