সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মো. ইউনুছ ও সামছু মিয়া ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের শামীম আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। পরে তাদের আসামি করে মাটিরাঙা থানায় ২৮ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ১১ ডিসেম্বর, ২০০৯ সালে চার্জশিট প্রদান করেন। আদালত ১০জন সাক্ষীর সাক্ষ্য শেষে এই আদেশ প্রদান করে।
/এমও/