নিহতের স্বজনরা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় ২০০০ সালে সৌদি আরবে যান সরাইল কোট্টাপাড়া গ্রামের মো.কামাল মিয়া। সেখানে তিনি দাম্মাম শহরে আল কোরাইশ কোম্পানিতে চাকরি করতেন। বাবার মৃত্যুর পর নিজ দেশে মা-স্ত্রী এবং তিন সন্তান নিয়ে ভালোই চলছিল তার পরিবার। সর্বশেষ কোরবানি ঈদের ছুটি কাটিয়ে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সৌদি আরবে যান কামাল মিয়া।
কোট্টাপাড়ায় গিয়ে দেখা যায়, কামাল মিয়ার মা জয়নব বিবি ও স্ত্রী লুৎফা বেগম মৃত্যুও খবর পেয়ে কান্নায় ভেঙে পরছেন।
কামালের স্বজনরা জানান, তার লাশ দেশে নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
/এমডিপি/