নোয়াখালীতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীনোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি বাজারে নব নির্মিত ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মোতালেব (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
মোতালেব কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার আকুয়াড়ঘাট গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।
সোনাইমুড়ি থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, মোতালেবসহ বেশ কিছু শ্রমিক সোনাইমুড়ি বাজারে নুর হোসেনের একটি ভবনে নির্মাণ কাজ করছিল। আজ সকাল ১১টায় ভবনটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে মালামাল উত্তোলনের জন্য মোতালেব ভেতরে ঢুকলে সে আর বেরিয়ে আসেনি। পরে সঙ্গীয় শ্রমিকরা সেপটিক ট্যাংকের ঢাকনি ভেঙে ভেতরে ঢুকে মোতালেবকে মৃত দেখতে পায়। খবর শুনে সোনাইমুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মোতালেব বিষাক্ত গ্যাসের কারণে মারা যেতে পারে।

/এআর/