রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর সদর উপজেলা লামচরী গ্রামে রান্নাঘরে গৃহবধূ সুলতানাকে গলা কেটে হত্যা করে দেবর বেলাল হোসেন। এ ঘটনায় নিহতের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ে মামলার অন্য ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকুসর খালাস দেন আদালত।
/এমডিপি/