কুমিল্লায় ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার ৭

গ্রেফতারের প্রতীকী ছবিকুমিল্লায় একটি বেসরকারি ব্যাংকের দুই গ্রাহকের ছিনতাই হওয়া ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধারসহ ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনঘরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর ২য় মুরাদপুর এলাকার জাফর আহম্মদের ছেলে শিবলী ওরফে শিবলু (২১), গাংচর এলাকার আবদুল মতিনের ছেলে ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান (২৯), গোবিন্দপুর এলাকার খালেদ বিন ওয়ালিদের ছেলে সাইফুল ইসলাম ওরফে রনি (২১), মধ্যম আশ্রাফপুর এলাকার আবদুল অদুদের ছেলে মিরাজুল সাকিব ওরফে সানি (২০), একই এলাকার সহিদুল্লাহ মজুমদারের ছেলে আরিফুল জাহান পূর্ণ (১৯) ও শাকতলা এলাকার রবিউলের ছেলে জিয়াউল হক ফাহিম(২২)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত ফারহানের কাছ থেকে আরো ১টি বিদেশি পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অপর সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে বলে পুলিশ সুপার জানান।

/এইচকে/

পড়ুন: ২৭ দিনে শতাধিক সংবর্ধনা নিয়েছিলেন কুমিল্লার বিদায়ী ডিসি