টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল সৈকত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আবুজার আল জাহিদ আরও জানান, অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা যায়নি।
/বিটি/