বুধবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সার্কিট হাউজে প্রেস বিফ্রিংয়ে তিনি এ সব কথা বলেন।
সাবেক সচিব বলেন, ‘কারাগারে চিকিৎসক ও লাইব্রেরিতে সমকালীন বইয়ের সংকটের রয়েছে। এ সব বিষয়ে সরকারের নিকট সুপারিশ করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ভিক্টোরিয়া কলেজছাত্রী নিহত তনুর কাপড়ে পাওয়া পুরুষের ডিএনএ’র সঙ্গে সন্দেহভাজন আসামিদের ডিএনএ মেলানোর ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মো.মামুনুর রশিদ,কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম,জেলার মুজিবুর রহমান,মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) কাজী আরফান আশিক ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) সুস্মিতা পাইকসহ প্রমুখ।
/এআর/