প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী ২০১৬ আইন তড়িঘড়ি করে জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং ১৬ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এআর/