র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই ওই এলাকায় ডাকাতের উৎপাত ছিল। তারা সিভিল একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা। ডাকাতরা সড়কে বাঁশের বেড়া দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু ক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’
নিহতরা হাইওয়ে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। লাশগুলো মিরেরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র, ডাকাতি করার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ৭ অক্টোবর একইস্থানে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে ডাকাতি হয়।
আরও পড়ুন-
/এসটি/এফএস/