ফেনী জেলা আ. লীগ থেকে বহিষ্কৃত আরজু চেয়ারম্যান

ফেনীদলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক আরজুকে বহিষ্কার করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার স্বাক্ষরিত গনমাধ্যমে  পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আজাহারুল হক আরজু ৩১ অক্টোবর অনুষ্টিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  হিসাবে নির্বাচন করে পরাজিত হয় । এই ছাড়া আরজু জেলা ছাএলীগের সভাপতি , যুবলীগের আহবায়ক ও জয়নাল হাজারী ক্লাশ কমিটির ক্যাপ্টেন ওয়ান ছিলেন।
/এইচকে/