নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দিরে এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।
/বিটি/