জেলা প্রশাসক রেদওয়ানোর রহমান এসব সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন।
এ সময় তিনি জানান, সদরের কাশিপাড়ার বেশি ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে তিন বান্ডিল করে টিন, নগদ ৯ হাজার টাকা, হরিপুর ইউনিয়নের ১৬টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা এবং সদরের আরও ২৩টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেওয়া হয়।
জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান বলেন, এখানকার অসাম্প্রদায়িক ঐতিহ্য দীর্ঘদিনের। জেলায় সবচেয়ে বেশি পূজা মণ্ডপ নাসিরনগরে। ফলে একটি বিচ্ছিন্ন ঘটনা এখানকার ঐতিহ্য নষ্ট করতে পারবে না।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এদিকে,৩ নভেম্বরও ওই একই এলাকায় হিন্দুদের চারটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
নাসিরনগরে হামলা: গ্রেফতার আরও ২১
/বিটি/