আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহাবুবুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আটজনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ সোমবার পর্যন্ত এ মামলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়।
/এমডিপি/