সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহল এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অপরাধীরা কোনও অবস্থায়ই পার পাবে না।’
স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সোহরাব মোল্লার সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যন মো. সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মো. উসমান গণি, সম্পাদক মণ্ডলির সদস্য এম এ রাজ্জাক, কার্যকরী সদস্য সামসুদ্দোহা চৌধুরী, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, প্রমূখ। এসময় গৌর মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী মুক্তিযোদ্ধাদের কাছে ওই দিনের ঘটনার বর্ণনা দেন।
আরও পড়ুন-
ইভ টিজিং: স্কুল-কলেজে আবারও সক্রিয় হচ্ছে ভ্রাম্যমাণ আদালত
/এফএস/